শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

নিজ ঘরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ২৬ জানুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 9:22 pm

নিজ ঘরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাকিল (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। রোববার বিকেলে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সহদেবপুরে এই ঘটনা ঘটে। নিহত শাকিল ওই গ্রামের তৌহিদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল বাড়িতে চার্জ করে অটোরিকশা চালাত। প্রতিদিনের মতো রোববার দুপুরে নিজ বাড়িতে ব্যাটারি চালিত অটোরিকশাটি চার্জে লাগাতে যায়। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল অচেতন হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা শাকিল কে উদ্ধার করে পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি আমরা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

 

রাফি//–

Facebook Comments Box

Posted ৯:২২ পিএম | রবিবার, ২৬ জানুয়ারি ২০২০

The Daily Sarod |