স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 8:43 pm
ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহরের কান্দিপাড়া। জেলা শহরের কেন্দ্রবিন্দুর এই এলাকা অন্যান্য এলাকার চেয়ে পরিপাটি থাকার কথা। কিন্তু ময়লা- আবর্জনা স্তুপে এলাকার পরিবেশের নষ্ট হয়ে জনজীবন দুর্ভোগ সৃষ্টি করেছে। নিজ এলাকার এই দূর্দশা দেখে নিজেরাই উদ্যোগে হন একদল তরুণ। বিজয় দিবসের সকালে পরিছন্নতার কাজে ঝাপিয়ে পড়েন।
তাদের স্পর্শে পরিচ্ছন্ন হয়ে উঠছে বহুদিনের আবর্জনার স্তূপ, দুর্গন্ধে পরিত্রাণ পেয়ে এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেন।
‘পরিচ্ছন্ন কান্দিপাড়া গড়ি, সুস্থ্য থাকি-ভাল থাকি’ এই শ্লোগানকে সামনে রেখে একদল উদ্যোমী তরুণের উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
মহল্লার বিভিন্ন স্থানে তারা দিনব্যাপী এ পরিস্কার পরিচ্ছন্নতা করে।
পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারী সদস্যরা এলাকার বিভিন্ন স্থানে, সড়কের দু’পাশে ময়লা আবর্জনা পরিস্কার করে
এবিষয়ে তরুণদের পক্ষে তৌসিফ আহমেদ ইমরান বলেন, “সুস্থ্ ও ভালো থাকতে পরিস্কার পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই। “আমরা আমাদের নিজ এলাকা পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচী শুরু করেছি। এখন থেকে এ কর্মসূচী অব্যাহত থাকবে।”
পরিস্কার পরিচ্ছন্ন করে সুস্থ থাকার প্রত্যয়ে পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন অভিযানে অংশগ্রহণকারী সদস্যরা। এসময় এ অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
Posted ৮:৪৩ পিএম | বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya