শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

নিজ এলাকায় ভালাবাসায় সিক্ত সাংবাদিক জহির রায়হান(ভিডিও)

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯   সর্বশেষ আপডেট : 8:14 pm

স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালাবাসায় সিক্ত হয়েছেন বেসরকারি স্যাটলাইট টেলিভিশন চ্যানেল গাজী টিভির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি জহির রায়হান। একটি হত্যা মামলায় ৪৭দিন কারাভােগের পর গতকাল বৃহস্পতিবার তিনি কারামুক্ত হন। পরে শুক্রবার সকালে নিজ এলাকায় গেলে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পথে পথে মানুষের ভালাবাসায় সিক্ত হয়েছেন সাংবাদিক জহির রায়হান।

জহির রায়হানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের আমতলী গ্রামে। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-দফতর সম্পাদক।

কারাগার থেকে মুক্ত হয়ে শুক্রবার সকালে নিজ এলাকায় যান জহির রায়হান। স্থানীয় বাইশমোজা লঞ্চঘাটে নেতাকর্মী ও সাধারণ মানুষ ফুল দিয়ে বরণ করেন জহির রায়হানকে। ঘাট থেকে বাইশমজা বাজার পর্যন্ত রাস্তায় মানুষ তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে বাইশমোজা বাজারে সংক্ষিপ্ত আলােচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, নবীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হােসেন সাদেক, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মােক্তার হােসেন সিকদার, বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হােসেন সরকার ও সাধারণ সম্পাদক আফজাল হােসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ষড়যন্ত্রমূলকভাবে সাংবাদিক জহির রায়হানকে হত্যা মামলায় জড়ানাে হয়েছপ। এলাকার নােংরা রাজনীতির শিকার হয়ে তিনি ৪৭দিন কারাভােগ করেছেন। অবশ্য সত্যের জয় হয়েছে, বীরের বেশে ফিরে এসেছেন তিনি। তবে আমাদের দাবি ওই হত্যা মামলার চার্জশীট থেকে সাংবাদিক জহির রায়হানের নাম বাদ দেয়া হােক এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হােক।

Facebook Comments Box

Posted ৮:০৮ পিএম | শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯

The Daily Sarod |