স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ২৪ জানুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 10:09 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় হালচাষ করে বাড়ি ফেরার পথে নিজ ট্রাক্টরের নিচে চাপা পড়ে মলাই মিয়া (৪১) নামে এক চালক নিহত হয়েছেন। সোমবার (২৪ জানুয়ারি ) সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার বাজারের উত্তর পাশে ব্রিজ সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।নিহত মলাই মিয়া ওই এলাকার মনু মিয়ার ছেলে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মলাই মিয়া প্রতিদিনের মত রোববার বিকেলে হালচাষ করতে পার্শ্ববর্তী এলাকা কুচনী, কানিউচ্ছ গ্রামের জমিতে চাষাবাদ করতে যান। সেখানে সারারাত চাষাবাদ করে ভোরে বাড়িতে ফিরছিলেন।
পথিমধ্যে কাটানিশার বাজারের উত্তর পাশে ব্রিজ সংলগ্ন এলাকায় তার হালচাষের ট্রাক্টরটি উল্টে খাদে পরে যায়। সেখান থেকে এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Posted ১০:০৯ পিএম | সোমবার, ২৪ জানুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya