শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

নিখোঁজের ৯ বছর পর ভারত থেকে ফিরলো বিথী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ৩০ অক্টোবর ২০১৯   সর্বশেষ আপডেট : 10:23 pm

নিখোঁজের ৯ বছর পর ভারত থেকে ফিরলো বিথী

নিখোঁজের দীর্ঘ ৯ বছর পর নড়াইলের লোহাগড়ার বিথী আক্তারকে বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপাষ্ট দিয়ে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে। ত্রিপুরায় বাংলাদেশের উপ-দূতাবাসের সহায়তায় তার মা সুফিয়া বেগম শুন্য রেখায় বিথী আক্তারকে গ্রহণ করেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন মা-মেয়ে দুজনই।

নড়াইল থেকে এসে মানসিকভাব ভারসাম্যহীন বীথি ২০১০ সালে ঢাকা থেকে নিখােঁজ হন। অনেক খােঁজাখুঁজি করেও তার কােনা সন্ধান পায়নি পরিবারের সদস্যরা। পরে ২০১২ সালে ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার সালমা থানা পুলিশ তার সন্ধান পায় এবং তাকে ভারতের আদালতে সােপর্দ করে। বিজ্ঞ আদালত মানসিক ভাবে অসুস্থ বিথীকে চিকিৎসার জন্য ত্রিপুরার একটি মানসিক হাসপাতালে ভর্তির নির্দেশ দেন। মানসিক অসুস্থ হওয়ার পর বিথী কিভাবে ত্রিপুরায় পৌছলাে এই তথ্য কেউ জানাতে পারেনি।চিকিৎসা শেষে এখন সম্পর্ণ সুস্থ হয়ে উঠেছে বিথী।

সুস্থ হবার পর ত্রিপুরায় বাংলাদেশের উপ- দূতাবাস পররাষ্ট্র্র ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মাধ্যমে বিথীকে বাংলাদেশে প্রত্যাবাসনের উদ্যােগ নেওয়া হয়।
এদিকে বিথীকে প্রত্যাবাসন উপলক্ষ্য বিজিবি আখাউড়া চেক পােষ্টে নিরাপত্তা জােরদার করে।২৫ বিজিবি ব্যাটালিয়নর অধিনায়ক বিথীকে বাংলাদেশে স্বাগত জানান।

এসময় আখাউড়া স্থলবন্দরে উভয় পক্ষের বিএসএফের প্রতিনিধি ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুুরায় বাংলাদেশের উপ-দুতাবাসের সহকারী হাই-কমিশনার কিরিটি চাকমা, বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল গোলাম কবির, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী, আগরতলার মর্ডাণ মানসিক হাসপাতালের চিকিৎসক জ্যাতিময় ঘােষ, নড়াইলের সমাজকর্মী সৈয়দ খায়রুল আলম প্রমূখ।

Facebook Comments Box

Posted ১০:২৩ পিএম | বুধবার, ৩০ অক্টোবর ২০১৯

The Daily Sarod |