শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিজয়নগর ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারি

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 9:24 pm

নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিজয়নগর ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের এক ইউনিয়নের ছাত্রলীগের কমিটি নিয়ে বিতর্কের জেরে গত ২৪ ফেব্রুয়ারী উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম মাহবুব হোসাইন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাজভীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল জেলা ছাত্রলীগ।

ওই নোটিশে তাদের বিরুদ্ধে শৃঙ্লা ভঙ্গের অভিযোগ এনে নোটিশ পাওয়ার ৪৮ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারী) জেলা ছাত্রলীগের বেধে দেওয়া সময়ের মধ্যে উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল। তিনি জানান, বেধে দেওয়া ৪৮ঘন্টা সময়ের মধ্যে উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগের কাছে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। নিজের ভুল স্বীকার করে তারা বলেছেন, ভবিষ্যতে এমন কোন কাজ করবেন না যেন দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়।

এ বিষয়ে বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সাধারণ শফিকুল ইসলাম রাজভী বলেন, জেলা ছাত্রলীগ থেকে বলা হয়েছিল আমাদের স্বশরীরে হাজির হতে। আমরা মঙ্গলবার হাজির হয়েছিলাম। হাজির হওয়ার পর আমাদের সর্তক করা হয়। পাশাপাশি বিতর্ক সৃষ্টি হওয়ায় সেই কমিটি স্থগিত করা হয়েছে। নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা স্বীকার করেন তিনি।

তবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার বিষয়ে অস্বীকার করেছেন বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম মাহবুব হোসেন বলেন, এখানে ক্ষমা চাওয়ার কিছু নেই। জেলা ছাত্রলীগের নোটিশের পরিপ্রেক্ষিতে সাধারণ সম্পাদক ও আমি হাজির হয়েছিলাম। সাধারণ সম্পাদক ও আমার মধ্যে যে ভুল বুঝাবুঝি হয়েছিল তা সমাধান করা হয়েছে। ভবিষ্যতে যেন এমন কোন কাজ না হয় সতর্ক করে দেন তারা (জেলা ছাত্রলীগ)।

জানা যায়, বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক পৃথক ভাবে চম্পকনগর ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে একই পদে পৃথক দুইজন ব্যক্তিকে আলাদা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা দিয়েছেন। তবে দুইটি কমিটিতেই সভাপতি ও সাধারণ সম্পাদকের সাক্ষর রয়েছে এবং ওই কমিটি গুলো ১৫ ফেব্রুয়ারীতে সাক্ষর করে অনুমোদন দেওয়া।

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে দেখা যায় সভাপতি পদ দেওয়া হয়েছে মোঃ নোবেল চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ জাবেদ ওমর। কিন্তু অপর সংবাদ বিজ্ঞপ্তিতে সভাপতি একই ব্যক্তি থাকলেও সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আলফু মিয়া নামের আরেক জন। একই ইউনিয়নের পৃথক দুটি কমিটির অনুমোদন করা বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।

এনিয়ে উপজেলায় নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করে। জেলা কমিটির নেতারা বিব্রতবোধ করেন।

বিষয়টি নিয়ে বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পরস্পরকে দায়ী করেছিলেন।

এর পরিপ্রেক্ষিতে চম্পকনগর ইউনিয়ন ছাত্রলীগের বিতর্কিত দুই কমিটি বিলুপ্ত ঘোষণা করে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করে জেলা ছাত্রলীগ।

 

রাফি/–

Facebook Comments Box

Posted ৯:২৪ পিএম | বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |