স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
সর্বশেষ আপডেট : 1:17 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবীণ রাজনৈতিক নেতা, মহান মুক্তিযুদ্ধের গেরিলা কমান্ডার, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের উপদেষ্টা, জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমানুল হক সেন্টুর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার সময় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফুলবাড়িয়াস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীসহ সকলের মাঝে শোকের ছায়া নেমে আসে।
আজ শুক্রবার বাদ জুম্মা শহরের টেংকের পাড় জামে মসজিদ প্রাঙ্গণে মাঠে সরকারি স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা সম্পন্ন হবে। পরে সদর উপজেলার বিজেশ্বর গ্রামে তার পারিবারিক কবরস্থানে মা-বাবা কবরের পাশে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।
Posted ১:১৭ পিএম | শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya