স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 9:33 pm
না ফেরার দেশে পাড়ি জমালেন বিশিষ্ট সমাজসেবক, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক উপমন্ত্রী প্রয়াত হুমায়ূন কবিরের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান মিয়া (মিয়া ভাই) (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে রাজধানীর উত্তরায় হাইকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বার্ধক্যজনিত ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
জেলা শহরের পৈরতলা গ্রামের মরহুম বজলুর রহমানের জৈষ্ঠ্যপুত্র শাহজাহান মিয়া বিশিষ্ট সমাজসেবক হিসেবে জেলা জুড়ে মিয়া ভাই নামে পরিচিত ছিলেন।
মোহাম্মদ শাহজাহান মিয়া জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ছিলেন। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে প্রকাশিত দৈনিক দিনদর্পনের সম্পাদক মন্ডলীর সভাপতি ছিলেন।
তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়েসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে।
বুধবার বাদ যোহর জেলা শহরের শেরপুর ঈদগাঁহ ময়দানে জানাজার নামাজ শেষে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
Posted ৬:৫৮ পিএম | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya