স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ০৬ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 10:33 am
ব্রাক্ষণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি), সিনিয়র আইনজীবি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এস এম ইউসুফ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন।
সোমবার সকাল ৭.৫০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতাল (সি.এম.এইচ) এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি একমাত্র ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জজ আদালতের এপিপি অ্যাডভোকেট নাজমুল হক রিটন।
Posted ১০:৩৩ এএম | সোমবার, ০৬ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya