স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
সর্বশেষ আপডেট : 11:40 pm
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সরকারি কাজে বাধা প্রদান করে সামাজিক যোগাযোগমাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দেশবাসীর কাছে বাংলাদেশ যুবলীগের ভাবমূর্তি ক্ষুন্ন এবং সংগঠন বিরোধী কাছে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে ও তদন্ত কমিটির সুপারিশে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েতকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলাম ও অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস তাকে বহিষ্কার করেন।
জেলা যুবলীগের দপ্তর সম্পাদক লিটন রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
উল্লেখ্য, নাসিরনগরে পুলিশের উপর হামলা মামলায় উপজেলা যুবলীগের সেক্রেটারি আমিনুল ইসলাম বেলায়েত এজহার ভুক্ত আসামী হওয়ায় গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
Posted ১১:৪০ পিএম | বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya