স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ৩১ অগাস্ট ২০২০
সর্বশেষ আপডেট : 8:10 pm
বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকীতে বাংলাদেশ কৃষি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে। সোমবার বিকাল ৪টা দিকে উপজেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গনে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক দরিদ্র পরিবারকে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি চিড়া, ১ কেজি লবন, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আলু, ২টি মাস্ক ও একটি সাবান দেওয়া হয়েছে।
কৃষি ব্যাংকের কুমিল্লা অঞ্চলে মহাব্যবস্থাপক মো. আমিনুল বাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সাংসদ ও সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী ও বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।
Posted ৮:১০ পিএম | সোমবার, ৩১ অগাস্ট ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya