শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

নাসিরনগরে সেই প্রবাসীর পরিবারে করোনায় আক্রান্তের সংখ্যা ৬জনে দাঁড়ালো

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ২৭ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 3:46 pm

নাসিরনগরে সেই প্রবাসীর পরিবারে করোনায় আক্রান্তের সংখ্যা ৬জনে দাঁড়ালো

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বভাগের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া মালয়েশিয়া ফেরত প্রবাসীর আরও এক ছোট ভাইয়ের(১৯) করোনা সনাক্ত হয়েছে। এনিয়ে মারা যাওয়া ওই প্রবাসী সহ তার পরিবারের ৬জনের করোনা সনাক্ত হলো।

বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অভিজিৎ রায়।

তিনি বলেন, মারা যাওয়া ওই প্রবাসীর ছোট ভাইয়ের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পিসিআর ল্যাবে গত ১৮এপ্রিল পাঠিয়ে ছিলাম। সোমবার সকালে পাওয়া তার পিসিআর রিপোর্টে পজিটিভ এসেছে। এর আগে মারা যাওয়া ওই প্রবাসীর স্ত্রী, শিশু সন্তান ও দুই ভাইয়ের করোনা সনাক্ত হয়। তারা আইসোলেশনে আছে। এখন নতুন আক্রান্ত হওয়া ছোট ভাইকেও আইসোলেশনে পাঠানো হবে। এনিয়ে একই পরিবারের ৬জন সহ নাসিরনগর উপজেলায় ৭জনের করোনা সনাক্ত হলো।

Facebook Comments Box

Posted ১২:৫৪ পিএম | সোমবার, ২৭ এপ্রিল ২০২০

The Daily Sarod |