শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

নাসিরনগরে সুদের টাকা পাওনার জেরে টেঁটাবিদ্ধ হয়ে একজন নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১৬ নভেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 2:58 pm

নাসিরনগরে সুদের টাকা পাওনার জেরে টেঁটাবিদ্ধ হয়ে একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আক্কাস মিয়া (৪২) নামের একজন টেঁটাবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। সোমবার সকালের দিকে উপজেলার কোন্ডা ইউনিয়নের মহিষবেড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আক্কাস মিয়া ওই এলাকার মৃত মারজান মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার রুহুল আমিনের কাছে সুদের টাকা পাওনা ছিল হোসেন আলী। টাকা লেনদেনকে কেন্দ্র করে দুইজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এনিয়ে অনেক শালিশও হয়েছে কিন্তু সুরাহা হয়নি। এরই জেরে সোমবার সকালে দুইপক্ষের মধ্যে বাকবিতন্ডা শেষে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে থাকা রুহুল আমিনের পক্ষে আক্কাস মিয়া ও নূর আলম নামের দুইজন টেঁটা বিদ্ধ হলে তাদেরকে আহবস্থায় জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আক্কাসকে মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানার পরিদর্শক তদন্ত কবির হোসেন জানান, মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য রাখা আছে। অভিযুক্তদের আটক করতে অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box

Posted ২:৫৮ পিএম | সোমবার, ১৬ নভেম্বর ২০২০

The Daily Sarod |