স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০৪ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 2:54 pm
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মোস্তফা কামাল ওরফে মস্তু(৬০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷ শুক্রবার রাতে উপজেলার গোয়ালনগরের কদমতলী গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত সোলাইমান মিয়ার ছেলে। শনিবার দুপুরে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
পরিবারে সদস্যরা জানায়, সাবেক ইউপি সদস্য মোস্তফা কামাল শুক্রবার রাতে স্থানীয় একটি সালিশ সভায় যায়। রাত প্রায় ১১টার দিকে বাড়িতে ফেরার পথে দূর্বৃত্তরা তাকে হামলা করে বেদম প্রহার করে। প্রহারে ঘটনাস্থলেই তার মৃত্যু হলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পেয়ে চাতলপাড় পুলিশ ফাঁড়িকে জানালে তারা গিয়ে মরদেহ উদ্ধার করে।
তার পরিবারের সদস্যদের দাবি, নিহত মোস্তফা কামাল মাদকের বিরুদ্ধে এলাকায় সোচ্চার ছিলেন। এই কারণে তাকে প্রাণ দিতে হলো।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজিদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা দেওয়া হলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।
রাফি/–
Posted ২:৩৮ পিএম | শনিবার, ০৪ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya