শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

নাসিরনগরে রড দিয়ে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১৯ মে ২০২০   সর্বশেষ আপডেট : 1:19 pm

নাসিরনগরে রড দিয়ে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশারফ হোসেন ভুইয়া(৩২) নামে সাবেক এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে নাসিরনগর উপজেলা সদরে এই দূর্ঘটনা ঘটে। নিহত মোশারফ নাসিরনগর উপজেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও মা এন্টারপ্রাইজের ডিলার ছিলেন।

স্থানীয় সূত্র জানায়,সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা মৃত মুখলেছুর রহমান ভুইয়ার ছেলে মোশারফ। মঙ্গলবার সকালে নিজ বাড়ির গাছের আম পাড়ার জন্য পাশ্ববর্তী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ মাষ্টারের বাড়ির ছাদে উঠে রড দিয়ে আম পাড়ছিল। হাতে থাকা রড দিয়ে আম গাছে আঘাত করলে পাশে থাকা বিদ্যুতের তারে ছিটকে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীলের অনেক জায়গা পুড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোশারফকে মৃত ঘোষনা করেন।

তার মৃত্যুতে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ এ. কে. একরামুজ্জামান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ হান্নান গভীর শোকসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Facebook Comments Box

Posted ১:১৯ পিএম | মঙ্গলবার, ১৯ মে ২০২০

The Daily Sarod |