শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

নাসিরনগরে বাড়ির পাশের খালে মিলল তরুণীর গলিত মরদেহ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২৭ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 3:47 pm

নাসিরনগরে বাড়ির পাশের খালে মিলল তরুণীর গলিত মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি খাল থেকে লাইজু বেগম (১৬) নামে এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের লম্বাহাটি গ্রামের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ঐ গ্রামের চুন্নু মিয়ার মেয়ে।

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের সদস্যরা জানিয়েছে ওই কিশোরী গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। নিখোঁজের ৫দিন পর শনিবার দুপুরে স্থানীয় লোকজনের মাধ্যমে ওই কিশোরীর বাড়ির পাশের খালে অর্ধগলিত একটি মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা তার মরদেহ সনাক্ত করে।

তিনি আরও বলেন, মরদেহে পচন ধরেছে। জেলা সদর হাসপাতালের মর্গে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Facebook Comments Box

Posted ৩:৪৭ পিএম | শনিবার, ২৭ জুন ২০২০

The Daily Sarod |