শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

নাসিরনগরে পুলিশ হেফাজতে আসামির মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২৫ অগাস্ট ২০১৯   সর্বশেষ আপডেট : 11:54 pm

নাসিরনগরে পুলিশ হেফাজতে আসামির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানা পুলিশের হেফাজতে মো. বাবুল মিয়া (৫৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান তিনি। নিহত বাবুল মিয়া উপজেলার কুইয়ারপুর গ্রামের চন্দ্রপাড়ার লাল খানের ছেলে।

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বাবুল মিয়া বিজয়নগর থানার একটি ডাকাতি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। দুপুর আড়াইটার দিকে তাকে পুলিশ গ্রেফতার করে থানার আনার পথে অসুস্থ্যবোধ করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান।

তিনি আরও জানান, পুলিশের হেফাজতে থাকা অবস্থায় মারা যাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী আজগর সন্ধ্যায় নিহতের পরিবারের সদস্যদের সামনে মরদেহের সুরতেহাল প্রতিবেদন তৈরি করেছেন। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৪৮ পিএম | রবিবার, ২৫ অগাস্ট ২০১৯

The Daily Sarod |