স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ০৭ অক্টোবর ২০১৯ সর্বশেষ আপডেট : ৯:২০ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানিতে ডুবে উসমান মিয়া নামের দেড় এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার কুন্ডা ইউনিয়নের পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে। সে ওই এলাকার বজলুর রহমানের ছেলে।
পরিবারের লোকজন ও স্থানীয়রা জানায়, বিকেলে বজলুর রহমানের স্ত্রী শিশু সন্তান উসমান কে খেলাধূলা করতে বসিয়ে রেখে দৈনন্দিন কাজ করছিল। খেলাধূলার মাঝেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এর কিছুক্ষণ পর বাড়ির পাশে ডোবার পানিতে ডুবন্ত দেহ দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ওয়াস আলী।

Posted ৯:২০ অপরাহ্ণ | সোমবার, ০৭ অক্টোবর ২০১৯
dainiksarod | Pijush Kanti Acharya
এ বিভাগের আরও খবর