স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 3:23 pm
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বড়নগরে নিজ গ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন স্বনামধন্য চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম।
শুক্রবার দুপুরের দিকে বড়নগর সাহেব বাড়িতে নিজ অর্থায়নে শতাধিক পরিবারের তিনি এ কম্বল বিতরণ করেন।
এসময় চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম বলেন, অনেক সময় পাঁচশত টাকা ভিজিট নিয়েও আনন্দ পাইনা, আবার ভিজিট ছাড়া রোগী দেখেও আনন্দ পাই। তাতে যদি কোন অসহায় মানুষের উপকার হয়। আমি চাই আমার সেবাটা প্রকৃত অসহায় মানুষ পাক। আমার দানটা মানুষের কাজে লাগুক। কাউকে খুশি করার জন্য কিংবা লোক দেখানোর জন্য কিছুই করি না। হয় আল্লাহকে সন্তুষ্টি করা কিংবা কাজটা করে নিজের মনে আনন্দ পাওয়াকেই গুরুত্ব দেই।
কম্বল বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে কর্মরত আছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদরে পুরাতন জেল রোডে অবস্থিত দি (স্পেশালাইজড) ল্যাব এইড হাসপাতাল নিয়মিত রোগী দেখেন।
Posted ৩:২৩ পিএম | শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya