শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

নাসিরনগরে নিখোঁজের ৬ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

নাসিরনগর সংবাদদাতা   প্রিন্ট
মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯   সর্বশেষ আপডেট : 7:41 pm

নাসিরনগরে নিখোঁজের ৬ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের ৬ দিন পর জুয়েল (২৬) নামের এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামের দক্ষিণপাড়া এলাকার একটি ডোবা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার মৃত আনব আলীর ছেলে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হন জুয়েল। মঙ্গলবার বেলা১১টার দিকে তার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি জমির মধ্যবর্তী ডোবায় বস্তাবন্দী মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে সনাক্ত করা হয় এটি জুয়েলের মরদেহ।
ওসি সাজেদুর রহমান আরো জানান, মরদেহের গলায় গামছা বাধা ছিল। হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর মরদেহ লোকানোর জন্য ডোবায় ফেলে দেওয়া হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি সাজেদুর।

Facebook Comments Box

Posted ৭:৪১ পিএম | মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯

The Daily Sarod |