স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০৮ নভেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 7:58 pm
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধান ক্ষেত থেকে অজ্ঞাত(৫৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজিদুর রহমান জানান,স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতে গলায় কাপড় জড়ানো ছিল। ধারণা করা হচ্ছে কোন এক সময় শ্বাসরোধ করে তাকে হত্যার পর ধান ক্ষেতে মরদেহ ফেলে যাওয়া হয়েছে। তবে মরদেহের পরিচয় সনাক্ত করা যায়নি।
মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে বলে জানান ওসি।
Posted ৭:৫৭ পিএম | শুক্রবার, ০৮ নভেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya