শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

নাসিরনগরে দলবেঁধে সড়কে ঘুরাঘুরি, ৮ জনকে জরিমানা

নাসিরনগর সংবাদদাতা   প্রিন্ট
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 8:22 pm

নাসিরনগরে দলবেঁধে সড়কে ঘুরাঘুরি, ৮ জনকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি আইন অমান্য করে দলবদ্ধ ভাবে রাস্তায় ঘুরাফেরা কারণে ও জনসমাগম করে চায়ের দোকান খোলার অভিযোগে ৮ জনকে ভ্রাম্যমান আদালত ৮ হাজার টাকা অর্থদন্ড করে। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তাদের এ অর্থদন্ড দেয়া হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর একটি দল ও পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনসমাগম না করতে এবং বিনা কারণে সড়কে ঘুরাফেরা না করতে সাধারণ মানুষদের সচেতনতামূলক দিক নির্দেশনা দিচ্ছিলেন সহকারী কমিশনার (ভূমি) । এ সময় উপজেলার বুড়িশ্বর ও গোকর্ণ ইউনিয়নে সরকারি আদেশ অমান্য করে বিনা কারণে রাস্তায় ঘুরাফেরার অভিযোগে ৭ যুবককে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

অপরদিকে জনসমাগম করে চা বিক্রি ও দোকানে আড্ডা দেয়ার অভিযোগে এক চা বিক্রেতাকে ১ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার জানান, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫ (১)(খ) লঙ্গনের দায়ে ৮ জনকে একই আইনের ২৫(২) অনুসারে সর্বমোট ৮০০০/ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এসময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেছেন।

 

মুরাদ/–

Facebook Comments Box

Posted ৮:২২ পিএম | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০

The Daily Sarod |