স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২৬ জানুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 11:11 pm
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভ্রাম্যমান আদালত ৩ জুয়াড়িকে জরিমানা করেছে। রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জুয়া খেলার সময় অভিযান চালিয়ে উপজেলার ফান্দাউক চৌধুরী বাড়ি সংলগ্ন বলভদ্র নদীর পাড় থেকে ৩জনকে আটক করে।
আটকরা হলেন, উপজেলার ফান্দাউক গ্রামের মৃত দয়েদ আলী মুন্সীর ছেলে আবুল কালাম (৪৫), মৃত আবদুল হামিদের ছেলে মুছা মিয়া(৪৫),মৃত আবদুল আলীমের ছেলে দ্বীন ইসলামকে (৩২)।
পরে সন্ধ্যায় জুয়াড়িদের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তারের আদালতে হাজির করা হয়। আদালত ৩ জুয়াড়িকে ৬০০ টাকা করে মোট ১৮০০ টাকা জরিমানা করেন।
Posted ১১:১১ পিএম | রবিবার, ২৬ জানুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya