শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

নাসিরনগরে গান গাওয়া নিয়ে গালমন্দ, সংঘর্ষে আহত ২৫

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০   সর্বশেষ আপডেট : 9:07 pm

নাসিরনগরে গান গাওয়া নিয়ে গালমন্দ, সংঘর্ষে আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ববিরোধের জেরে স্থানীয় প্রভাবশালী দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ২৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল আটটার দিকে উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৮ রাউন্ড রাবার বুলেট ছুড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিছুর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার নূরপুর গ্রামের টেন্ডার পাড়ায় ছায়েব আলী মিয়ার বাড়িতে গানের আসর বসে। সেখানে গান গাওয়া নিয়ে হুমায়ূনের পক্ষের লোক ফুল মিয়া গালমন্দ করে পরশ মিয়ার পক্ষের শিপন মিয়াকে। এ নিয়ে ঘটনার দিন বিকালে উভয় পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষ হয়। পরের দিন বৃহস্পতিবার সকালে দু’পক্ষ দেশিয় অস্ত্র নিয়ে আবারো সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষের ২৫জন আহত হয়। সংঘর্ষ থামাতে পুলিশ ১৮ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। আহত একজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে এবং অন্যদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছোয়ব আহমেদ হৃতুল বলেন, পূর্ববিরোধের জেরে উভয় পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশকে খবর দিলে তাৎক্ষনিকভাবে সংঘর্ষ থামাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ৯:০৭ পিএম | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০

The Daily Sarod |