শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

নাসিরনগরে ক্রিকেট খেলায় করোনা সচেতন থাকতে বলায় সংঘর্ষ, আহত-৩৫

নাসিরনগর সংবাদদাতা   প্রিন্ট
বুধবার, ০১ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 7:09 pm

নাসিরনগরে ক্রিকেট খেলায় করোনা সচেতন থাকতে বলায় সংঘর্ষ, আহত-৩৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু‘পক্ষে সংঘর্ষে নারীসহ অন্তত ৩৫ জন আহত হয়েছে। বুধবার সকালে চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে ফকিরদিয়া গ্রামের ছোট ছোট ছেলেরা ক্রিকেট খেলতে চাইলে করোনা ভ্ইারাসে সতর্কতার কথা বলে স্থানীয় সেচ্ছাসেবক কয়েকজন এতে বাঁধা দেয়। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দু‘পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর জের ধরে বুধবার সকালে ফকিরদিয়া মুন্সী বাড়ির শাহ হোসেনের লোকজন ও সরকার বাড়ির আলমগীর মিয়া লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দু‘ঘন্টাব্যাপি এ সংঘর্ষ চলাকালে উভয়পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে। এসময় কয়েকটি বাড়িঘরে ভাংচুরের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে চাতলপাড় তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সংঘর্ষে উভয়পক্ষে প্রায় ৩৫ লোক আহত হয়। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় রাকিব সরকার(২৫)ও কাইয়ুম সরকারকে(৩০) জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। বাকি ১৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

চাতলপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ ঘটনার সত্যতা স্বীকার করে জানায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু‘পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কোন পক্ষ মামলা দায়ের করেনি।

আকতার/

Facebook Comments Box

Posted ৭:০৯ পিএম | বুধবার, ০১ এপ্রিল ২০২০

The Daily Sarod |