শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

নাসিরনগরে করোনায় মৃত ব্যক্তির দাফন-কাফনের কমিটির সভা অনুষ্ঠিত

নাসিরনগর সংবাদদাতা   প্রিন্ট
সোমবার, ০৬ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 10:49 pm

নাসিরনগরে করোনায় মৃত ব্যক্তির দাফন-কাফনের কমিটির সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনা ভাইরাসে সংক্রমণে মৃত ব্যক্তির দাফন-কাফন-জানাযা নিরাপদে সম্পন্ন করার জন্য গঠিত উপজেলা কমিটির সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ৬ এপ্রিল) দুপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অভিজিৎ রায়, জেলা পরিষদ সদস্য আসাদুজ্জামান চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাহমুদুর নবী, উপজেলা কমপ্লেক্স মসজিদের খতিব মূফতি মুখলেছুর রহমান প্রমূখ।

মতবিনিমিয় শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে করোনা ভাইরাসে মৃতদের দাফন-কাফন-জানাযার জন্য গঠিত সকল সদস্যদের মাঝে পিপিই ও মাস্ক বিতরণ করা হয়।

Facebook Comments Box

Posted ১০:৪৯ পিএম | সোমবার, ০৬ এপ্রিল ২০২০

The Daily Sarod |