শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

নাসিরনগরে করোনার উপসর্গ নিয়ে প্রবাসীর মৃত্যু, শ্বশুর বাড়ি লকডাউন

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ০৮ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 1:41 am

নাসিরনগরে করোনার উপসর্গ নিয়ে প্রবাসীর মৃত্যু, শ্বশুর বাড়ি লকডাউন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মালয়েশিয়া ফেরত ফেরত এক ব্যক্তি(৩৫) করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তার বাড়ি উপজেলার পূর্ব ভাগে।

মঙ্গলবার রাতে উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রামের মকবুলপুরে তার শ্বশুর বাড়িতে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমা আশরাফী।

তিনি জানান, ওই ব্যক্তি প্রবাস থেকে ফেরার পর হোম কোয়ারেন্টাইনে ছিলেন। গত ১এপ্রিল তার হোম কোয়ারেন্টাইন শেষ হয়। কিছুদিন আগে তার রক্তের পরীক্ষা করা হয়। তখন তার রক্তে টাইফয়েড ধরা পরে।
হোম কোয়ারেন্টাইন শেষ হওয়ায় তিনি তার শ্বশুর বাড়িতে বেড়াতে যান। সেখানে মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট নিয়ে তিনি মারা যান।

তবে কি কারণে তিনি মারা গেছেন পরীক্ষা না করা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই ঘটনায় জেঠাগ্রামে তার শ্বশুর বাড়ি লকডাউন করা হয়েছে। সকালে সেখানে পরিস্থিতি দেখে প্রয়োজনে পুরো গ্রাম লকডাউন করা হবে বলে জানান ইউএনও।

Facebook Comments Box

Posted ১:০২ এএম | বুধবার, ০৮ এপ্রিল ২০২০

The Daily Sarod |