শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

নাসিরনগরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস

নাসিরনগর সংবাদদাতা   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০   সর্বশেষ আপডেট : 7:18 pm

নাসিরনগরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস

মুসলিম ওম্মার শান্তি কামনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে জামিয়া মতিনিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে এক বিশাল জশনে জুলুস উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় হেলিপ্যাড চত্বরে এসে শেষ হয়। জশনে জুলুসে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, দরবার শরীফের পীর মাশায়েখসহ কয়েক হাজার মুসল্লী অংশ গ্রহণ করেন।

উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করিম আলকাদরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা কাজী আতাউর রহমান গিলমান পরিচালনায় ভার্চুয়াল মাধ্যমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ ও জামিয়া মতিনিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরজাদা মাওলানা মুস্তাক আহমেদ,পীরজাদা সৈয়দ সিরাজুল ইসলাম কনা মিয়াসহ আরো অনেকে।

পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সভাপতি পীরজাদা মাওলানা কাজী আলাউদ্দিন আহমেদ।

 

Facebook Comments Box

Posted ৭:১৮ পিএম | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০

The Daily Sarod |