শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

নবীনগর পৌরসভা নির্বাচনে ৯০ জনের মনোনয়নপত্র জমা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 8:50 pm

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভা নির্বাচনে তিন পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ৯০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
মনোনয়নপত্র জমা দেয়াকে ঘিরে সকাল থেকেই প্রার্থী ও সমর্থকদের ভিড় ছিল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শিব শঙ্কর দাস ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. শাহাবুদ্দিনসহ ১১জন মেয়র প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। সকল প্রার্থীই সুষ্ঠু নির্বাচন হলে নিজেদের জয়ের ব্যাপারে শতভাগ আশা ব্যক্ত করেছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে চলে মনোনয়নপত্র জমা কার্যক্রম।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, তিন পদের বিপরীতে ৯০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে মেয়র পদে ১১ জন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪ জন এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Facebook Comments Box

Posted ৮:৪৬ পিএম | বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯

The Daily Sarod |