স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১৭ মার্চ ২০২১
সর্বশেষ আপডেট : 7:44 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে দিনে দুপুরে থানার গেইটে মোখলেছ মিয়া(৫৫) নামের এক চাল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে রক্তাক্ত করেছে এক যুবক। ঘটনার পর পরই পুলিশ কামাল (৩৫)কে আটক করেছে। বুধবার বিকেল পৌনে ৫টার দিকে নবীনগর থানার গেইট এ হামলার ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় ব্যবসায়ী মুখলেছ মিয়াকে দ্রুত কুমিল্লা সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, উপজেলার পৌর সদরের নারায়নপুর গ্রামের পাশ্ববর্তী সীমানার হাবিবুর রহমান ও মোখলেছ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তারই জের ধরে বুধবার বিকেলে হাবিবুর রহমানের ছেলে কামাল নবীনগর থানার সামনে মোখলেছ মিয়াকে একা পেয়ে অতর্কিত হামলা চালায়। এলোপাতারি ছুরিঘাকাতে তাকে রক্তাত্ত জখম করে মুখলেছ মিয়াকে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, বিকেল পৌনে ৫টার দিকে এক বৃদ্ধকে এক যুবক থানার গেইটে ছুরি নিয়ে হামলা করে। খবর পেয়ে পুলিশ ওই যুবককে আটক করে। আহত অবস্থায় বৃদ্ধকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা ওই ব্যক্তির অবস্থা আশংকাজনক জানালে ত্তাকে দ্রুত কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে।
Posted ৭:৪৪ পিএম | বুধবার, ১৭ মার্চ ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya