https://www.jac-recruitment.sg/?source=google.com

নবীনগরে ২০ লাখ টাকার লোভ দেখিয়ে ৮ বছরের শিশু ধর্ষণ,আটক ১

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ১৯ জুলাই ২০২৫   সর্বশেষ আপডেট : 10:36 pm

নবীনগরে ২০ লাখ টাকার লোভ দেখিয়ে ৮ বছরের শিশু ধর্ষণ,আটক ১

নবীনগরের বিদ্যাকুট ইউনিয়নের গঙ্গানগরে ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. ছাত্তার মিয়াকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। মো. ছাত্তার মিয়া একই ইউনিয়নের মেরকুটা গ্রামের উত্তর পাড়ার মৃত তোতা মিয়ার ছেলে।

ভুক্তভোগী শিশুর মায়ের অভিযোগের প্রেক্ষিতে তাকে গতকাল গভীর রাতে নবীনগর থানা পুলিশের একটি টিম গ্রেফতার করেন। ভুক্তভোগী শিশুর মা জানান, আমার মেয়ে ১৫-ই জুলাই মঙ্গলবার ঘরে এসে কান্না করলে বুঝতে পারি এবং পায়জামা খুললে দেখি যৌনাঙ্গ থেকে রক্তপাত হচ্ছে। তখন আমার মেয়ে বলে তাকে ২০ টাকা দেবার লোভ দেখিয়ে তাকে ধর্ষণ করে।

তারপর আমার আত্মীয়রা দ্রæত তাকে জরুরি চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে যান। ডাক্তাররা তার অবস্থা গুরুতর দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ভর্তি রাখেন। নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মো. শাহীনূর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পর মো. ছাত্তারকে দ্রæত গ্রেফতার করে জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৩৬ পিএম | শনিবার, ১৯ জুলাই ২০২৫

dainiksarod |