প্রিন্ট
বুধবার, ০৮ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 8:14 pm
ব্রাহ্মণবাড়িয়ার জেলার নবীনগরে হতদরিদ্র সুবিধাভোগীদের জন্য ১০ টাকা কেজি বিক্রির ৪০০ বস্তা সরকারি চালসহ একটি নৌকা ডুবে গেছে। বুধবার বেলা ১২টার দিকে নবীনগর লঞ্চঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খাদ্যগুদাম থেকে নদীপথে দুইটি নৌকায় করে ৫২৮ বস্তা চাল বীরগাঁওয়ে যাচ্ছিল।
এর মধ্যে একটি নৌকায় ১২৮ বস্তা ও আরেকটিতে ৪০০ বস্তা চাল নেয়া হয়। ৪০০ বস্তা চালবোঝাই নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। চালের বস্তাগুলো ও ডুবে যাওয়া নৌকাটি উদ্ধারের চেষ্টা চলছে।
ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবীনগরের উপজেলা চেয়াম্যান, ইউএনও এবং পৌর মেয়র।
Posted ৮:১৪ পিএম | বুধবার, ০৮ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya