স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 1:53 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছাত্রীকে ধর্ষণ মামলায় তরিকুল ইসলাম (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মামলা দায়েরের পর তাকে গ্রেফতার দেখানো হয়। তরিকুল উপজেলার নাটঘর ইউনিয়নের একইছড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একই এলাকার অষ্টম শ্রেনীর ছাত্রী (১৫) বুধবার (২৫ নভেম্বর) সকাল ৭টায় প্রাইভেট পড়তে যাচ্ছিল। এসময় একই এলাকার তাজুল ইসলামের ছেলে তরিকুল ওই স্কুল ছাত্রীকে জোরপূর্বক একটি নির্মাণাধীন বিল্ডিংয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
তিনি আরও বলেন, এই ঘটনায় ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/২০০৩) এর ৯(১) ধারায় মামলা দায়ের করলে অভিযান চালিয়ে তরিকুলকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
Posted ১:৫৩ পিএম | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya