শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

নবীনগরে সংঘর্ষে পা কেটে নেওয়া সেই রিকশা চালক মারা গেছেন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১৫ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 10:23 pm

নবীনগরে সংঘর্ষে পা কেটে নেওয়া সেই রিকশা চালক মারা গেছেন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পা কেটে নেওয়া সেই রিকশা চালক মোবারক মিয়া (৪৫) মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তিনি থানাকান্দি গ্রামের মধু মিয়ার ছেলে।

আরও পড়ুনঃ পা কেটে নিয়ে উল্লাস, সংঘর্ষের দুই মূলহোতাসহ আটক ৪২  

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনোজিত রায় খবরটি নিশ্চিত করেছেন।

এর আগে,  গত রোববার উপজেলার থানাকান্দি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান ও থানাকান্দি গ্রামের সর্দার আবু কাউসার মোল্লার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। কয়েক দফায় চলা ওই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

আরও পড়ুনঃ সংঘর্ষের পর প্রতিপক্ষের পা কেঁটে হাতে নিয়ে মিছিল 

সংঘর্ষ চলাকালে জিল্লুর রহমানের সমর্থক মোবারক মিয়ার এক পা কেটে নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামে আনন্দ মিছিল করেন আবু কাউসার মোল্লার সমর্থকরা। মিছিল থেকে পায়ের বদলে মাথা কেটে নিয়ে আসার কথাও বলা হয়।

এছাড়াও সংঘর্ষের সময় বেশ কয়েকটি ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

Facebook Comments Box

Posted ২:০৪ পিএম | বুধবার, ১৫ এপ্রিল ২০২০

The Daily Sarod |