স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯
সর্বশেষ আপডেট : 9:44 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শ্রমিক লীগের কার্যালয়ে হামলা হয়েছে। হামলাকারীরা দলীয় ওই কার্যালয়ে থাকা মালামাল তছনছ করেছে। এক পর্যায়ে কার্যালয়টিতে সাঁটানো জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও ভাংচুর করে। বুধবার গভীর রাতে এ অনাকাংখিত ঘটনাটি ঘটেছে বলে জানান স্থানীয় নেতারা। তবে রাতের আধাঁরে কে বা কারা হামলা করেছে, এ নিয়ে কেউই মুখ খুলতে রাজী হননি।
শ্রমিকলীগ উপজেলা কমিটির আহবায়ক ফোরকান উদ্দিন মৃধা বলেন, আজ (বৃহস্পতিবার) জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করতে অফিসে এসে দেখি, পুরো অফিসটি লন্ডভন্ড অবস্থায় পড়ে আছে। এমনকি হামলাকারীরা অফিসে টাঙ্গানো জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবি দুটিও নীচে ফেলে রেখেছে।’
একটি সূত্র জানায়, শ্রমিকলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে জাতীয় শোক দিবসে বক্তব্যের তালিকায় নাম না থাকার কারণে আগের রাতে এ ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে থাকতে পারে।’
তবে স্থানীয় এমপির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত, আওয়ামীলীগ নেতা গোলাম শাহরিয়ার বাদল বলেন,”হামলাকারী যেই হোক এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার দাবি করছি।”
নবীনগর সার্কেলের দায়িত্বে থাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান জানান,”বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুলের সাথে যোগাযোগ করে হলে তিনি জানান, এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
Posted ৯:৪৪ পিএম | বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya