শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

নবীনগরে শিক্ষককে পেটানোর অভিযোগ ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১   সর্বশেষ আপডেট : 11:28 pm

নবীনগরে শিক্ষককে পেটানোর অভিযোগ ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির প্রস্তাবনা নিয়ে ওই স্কুলের প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগ উঠেছে উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলের দিকে উপজেলা পরিষদে এই ঘটনা ঘটে। বিকেল ৫টার দিকে প্রধান শিক্ষক আল আমিন খানকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

উপজেলার লাউর ফতেহ্পুর আরএনটি বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ব্যারিস্টার জাকির আহমেদ জানান, স্কুলের এডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। করোনাভাইরাসের মহামারীর কারণে এডহক কমিটি গঠন করা সম্ভব হয়নি। সম্প্রতি এডহক কমিটির সভাপতির জন্য প্রস্তাবনা প্রক্রিয়া শুরু হয়েছে। সভাপতি পদে উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক তার নাম এককভাবে প্রস্তাব করতে প্রধান শিক্ষক প্রধান শিক্ষক আল আমিন খানকে চাপ প্রয়োগ করেন। তখন প্রধান শিক্ষক আল আমিন খান তার শিক্ষাগত যোগ্যতার সনদ ও এনআইডি কার্ডের ফটোকপি দিতে বললে, ভাইস চেয়ারম্যান তা দিতে পারেননি। এনিয়ে বাকবিতন্ডা হয়। মঙ্গলবার দুপুরে প্রধান শিক্ষক আল আমিন খান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ফেরার পথে নিচতলায় ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক তার উপর সন্ত্রাসী হামলা করেন। তিনি আরও বলেন, একজন শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। তাদের উপর হামলা হলে আর কি বাকি থাকে? আমি এই হামলার তীব্র নিন্দা জানাই। প্রধান শিক্ষক আল আমিন খান জানিয়েছে এই ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

প্রধান শিক্ষক আল আমিন খান ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বলেন, ‘আমি এই বিষয়ে কিছুই বলতে পারছিনা। উনি যে ভাবে চাচ্ছিলেন, আমি তেমনই করতে চাচ্ছিলাম। তিনি আমাকে এলোপাতাড়ি জনসম্মুখে মারধোর শুরু করেন। আমি আর কিছু বলতে পারব না, আপনারা ইউএনও মহোদয়ের সাথে কথা বলুন’।

এই বিষয়ে জানতে অভিযুক্ত নবীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক বলেন,’আমি প্রধান শিক্ষক আল আমিন খানকে মারধোর করেনি। এই স্কুলের এডহক কমিটি নিয়ে প্রধান শিক্ষক টালবাহানা শুরু করেন। তিনি বর্তমান সভাপতি জাকির হোসেনকে পুনরায় সভাপতি করতে চাচ্ছেন। আজ উপজেলা পরিষদ কার্যালয়ে ছাত্রলীগের ছেলেরা প্রধান শিক্ষকের কাছে জানতে চেয়েছেন কেন তিনি নিয়ে টালবাহানা করছেন। এনিয়ে বাকবিতন্ডা হয়, আমি তাদের ফিরিয়ে নিয়ে আসি’।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল সিদ্দিকের কাছে জানতে মুঠোফোনে একাধিকবার কল দিলেও তার সরকারি নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

এবিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মেহেদী মাহমুদ আকন্দ কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বিষয়টি অবগত নয়। জেনে বিস্তারিত আপনাদের জানাতে পারবোব।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ বলেন, ফেসবুকে এমন একটি ঘটনার বিষয়ে দেখেছি। তবে কেউ লিখিত ভাবে অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে আইননুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে’।

Facebook Comments Box

Posted ১১:২৭ পিএম | মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১

The Daily Sarod |