স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০৪ ডিসেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 8:52 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত (২০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (০৪ ডিসেম্বর) বিকেলের দিকে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তবে নিহতের নাম – পরিচয় জানা যায়নি।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) রনোজিৎ রায় জানান, বিকেলে মেঘনা নদীতে এক যুবকের মরদেহ পানিতে ভাসমান অবস্থায় ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
Posted ৮:৪৩ পিএম | বুধবার, ০৪ ডিসেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya