স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 10:52 am
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিভিন্ন বাজারে মাংসের দোকানে অভিযান চালিয়েছে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় ৭টি দোকানকে ৬৯হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম।
তিনি সাংবাদিকদের জানান, শুক্রবার সকালে নবীনগর উপজেলা সদরের বিভিন্ন বাজারে মাংসের দোকানে অভিযান চালানো হয়। অভিযানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই, প্রাণী সম্পদ কর্মকর্তার প্রত্যয়ন ছাড়া পশু জবাই এবং লাইসেন্স না থাকার দরুন বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।
এসময় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১এর ৫(২) এবং ২৪ধারা মোতাবেক ৭টি মামলায় ৬৯ হাজার টাকা জরিমানা করা হয়।
Posted ১০:৫২ এএম | শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya