শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

নবীনগরে মন্দিরে চুরি ঘটনায় প্রতিমাসহ মালামাল উদ্ধার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২০ নভেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 4:41 pm

নবীনগরে মন্দিরে চুরি ঘটনায় প্রতিমাসহ মালামাল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামে দু’শ বছরের প্রাচীন মন্দিরে চুরির ঘটনায় প্রতিমাসহ মালামাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত ১৯ নভেম্বর রাতে চোরের দল মন্দিরের তালা ভেঙ্গে প্রাচীন ওই মন্দির থেকে গণেশ মূর্তিসহ ৮টি পিতলের মূর্তি চুরি করে নিয়ে যায়।

এতে বলা হয়, চুরির ঘটনায় মামলা দায়েরের পর ৫জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে জেলার নবীনগরের মৃত আব্দুল মান্নানের ছেলে কাজল (২৩) নামের এক আসামীর দেওয়া তথ্য মতে প্রতিমা গুলোসহ মালামাল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে পিতলের রাধাকৃষ্ণ ১টি, পিতলের লক্ষী নারায়ণ ১ টি, পিতলের গোপাল ১টি, পিতলের সিংহাসন ২টি, কাঠের গণেশের বিগ্রহ ১ টি, রুপার চুড়া ১ টি, রুপার চেইন ১ টি, স্বর্নের চাঁদ ২ টি, পাথরের শিবলিঙ্গ ১ টি, পাথরের নারায়ণ ৩টি, তামার থাল ১ টি, তামার ঘন্টা ১ টি, পিতল কাশা ১ টি, বেইল ১টি, লোহার খরক ১ টি, পিতলের ধুপতি ১ টি ও পিতলের প্রদীপ দানি ১টি চুরি করে নিয়ে যায়।

উপজেলার লাউর ফতেপুর কেজি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মানিক চক্রবর্তী জানান, ভোরে বাড়িতে থাকা ২০০ বছরের প্রাচীন ওই মন্দিরের দুটি দরজা খোলা দেখতে পায় বাড়ির লোকজন। পরে মন্দিরে প্রবেশ করে দেখা যায়, মন্দিরের গণেশ মূর্তি, নারায়ণ মূর্তি ও শীলাসহ ৮টি পিতলের বিগ্রহ এবং মন্দিরের আনুষাঙ্গিক অন্যান্য জিনিসপত্রও মন্দির থেকে উধাও।’

Facebook Comments Box

Posted ৪:৪১ পিএম | শুক্রবার, ২০ নভেম্বর ২০২০

The Daily Sarod |