শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

নবীনগরে বিউটি পার্লারে মিললো ব্যাগ ভর্তি জাল টাকা ও অস্ত্র-গুলি

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : 9:04 pm

নবীনগরে বিউটি পার্লারে মিললো ব্যাগ ভর্তি জাল টাকা ও অস্ত্র-গুলি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি বিউটি পার্লার থেকে  বিপুল পরিমাণ জাল টাকা, পিস্তল ও গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলা সদরের আদালত পাড়া এলাকায় বউ সাজ বিউটি পার্লারে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে পুলিশ। এসময় একটি ব্যাগে নগদ ১০ লাখ ১৮ হাজার টাকা, একটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। ব্যাগে থাকা টাকা গুলো নকল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মালিক সহ তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কোথা থেকে এসব জাল টাকা এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, ঘটনার পর পর তদন্তে নেমেছে পুলিশ। এসময় সিসি ক্যামেরায় ফুটেজে এক নারীকে টাকাসহ উদ্ধার হওয়া ব্যাগটি নিয়ে রিকশা থেকে নামতে দেখা গেছে। পরে ফিরে যাওয়ার সময় তার কাছে ব্যাগটি ছিল।

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক বলেন, ওই নারীকে ঘিরে রহস্য তৈরি হয়েছে। তার মুখে মাস্ক ছিল। তাকে সনাক্ত করার কাজ চলছে।

Facebook Comments Box

Posted ৯:০৪ পিএম | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

The Daily Sarod |