স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০৯ মে ২০২০
সর্বশেষ আপডেট : 12:14 pm
ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগরে পৃথক দূর্ঘটনায় দুইজন মারা গেছেন। শনিবার বিকেলে ব্যাটারি চালিত অটোরিকশা দুর্ঘটনায় আসাদুল্ল (৩৫) ও সকালের দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রাবণ(১২) নামে দুইজনের মৃত্যু হয়।
উপজেলার শ্রীঘর গ্রামের শ্যামল সরকারের ছেলে ও প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ছাত্র শ্রাবন।
জানা যায়, শনিবার দুপুরে শ্রাবণ তার ঘরের বিদ্যুতের শটসার্কিটে স্পৃষ্ট হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
অপর ঘটনায় উপজেলা নবীনগর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে আসাদুল(৩৫) অটো দুর্ঘটনায় মারা গেছেন।
জানা যায়, নবীনগর থেকে নবীপুর যাওয়ার পথে আলমনগর উত্তর পাড়ার ব্রিজ থেকে অটো রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে গুরতর আহত হয় আসাদুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
Posted ১১:০৯ পিএম | শনিবার, ০৯ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya