নবীনগর উপজেলা প্রতিনিধি
প্রিন্ট
সোমবার, ৩০ জুন ২০২৫
সর্বশেষ আপডেট : 10:27 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক শিশুর মৃহদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি এলাকায় একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, থোল্লাকান্দি গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পুকুরে শিশুর লাশ দেখে স্হানিয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে পুকুর থেকে শিশুর ভাসমান লাশটি উদ্ধার করে। শিশুটির নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৭/৮ হবে।
তিনি আরো জানান, পাশে একটি মাজার রয়েছে। মাজারে এসে শিশুটি নিখোঁজ হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। শিশুটির মৃহদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Posted ১০:২৭ পিএম | সোমবার, ৩০ জুন ২০২৫
dainiksarod | Pijush Kanti Acharya