শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

নবীনগরে পিতার সাথে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 11:20 pm

নবীনগরে পিতার সাথে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ফাতেমা বেগম (১৪) নামের এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত পৌনে ৯টার দিকে পৌর এলাকার নরসিংহপুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফাতেমা ওই এলাকার আব্দুল হান্নানের মেয়ে ও ইছাময়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।

বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণোজিত রায় জানান, ফাতেমা নবম শ্রেণীর ছাত্রী। পারিবারিক নানান কারণে প্রায় ১৫দিন যাবত স্কুলে যাওয়া বন্ধ ছিল। আজ বুধবার দুপুরে সে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষ করে ফিরতে অনেক দেড়ি করায় তার পিতা আব্দুল হান্নান মেয়ে বকা দেয়। এতে অভিমান করে বাড়ির একটি ঘরে সে ডুকে দরজা বন্ধ করে রাখে। সন্ধ্যার পর পরিবারের সদস্যরা তাকে অনেক ডাকাডাকি করলেও সে দরজা খুলেনি। পরে ঘরে দরজা ভিন্ন উপায়ে খুলে দেখতে পায় ফাতেমার দেয় ওড়নায় ফাঁস লাগিয়ে ঝুলানো।

খবর পেয়ে নবীনগর থানা পুলিশ রাতে মরদেহ উদ্ধার করে।

Facebook Comments Box

Posted ১১:২০ পিএম | বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |