শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

নবীনগরে পাওনা টাকার জেরে ছুড়িকাঘাতে যুবক খুন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০১ জানুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 11:22 pm

নবীনগরে পাওনা টাকার জেরে ছুড়িকাঘাতে যুবক খুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পাওনা টাকা চাওয়ার জেরে প্রতিপক্ষের ছুড়িকাঘাতে সানি (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধায় উপজেলার শ্রীরামপুরে এই ঘটনা ঘটে। নিহত সানি পৌর এলাকার ৮নং ওয়ার্ডের ভোলাচং পালপাড়ার অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন এর ছেলে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৪জন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ভোলাচং গ্রামের সানি লোকজন নিয়ে বিকেলে শ্রীরামপুরে জীবন মিয়ার কাছে পাওনা টাকা চাইতে আসে। এ নিয়ে দুইজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এরই জেরে তর্কবিতর্কের এক পর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়ে। এতে সানি সহ ৫জন আহত হয়।

ছুড়িকাঘাতে সানিকে গুরুতর আহতবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে পাওনা টকার চাওয়ার জেরে হামলায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষে এর কারণ জানা যাবে। মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

রাফি//–

Facebook Comments Box

Posted ১১:২২ পিএম | বুধবার, ০১ জানুয়ারি ২০২০

The Daily Sarod |