নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট : 5:45 pm
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় নৌকায় বসার জায়গা নিয়ে সহযাত্রীর কিল-ঘুষিতে মো. হানিফ মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে হয়েছেন। আজ রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের তিতাস নদীর মনুবাবুর নৌকাঘাটে এ ঘটনা ঘটে। নিহত হানিফ স্থানীয় বগডহর গ্রামের হারিজ মিয়ার ছেলে৷
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানন, হানিফ মিয়া নৌকায় করে তার মেয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মনুবাবুর নৌকাঘাট থেকে রওনা হচ্ছিলেন। এ সময় নৌকায় বসার জায়গা নিয়ে হানিফ মিয়ার সঙ্গে বগডহর গ্রামের এলেম খাঁর মধ্যে প্রথমে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় এলেম খাঁ’র কিল-ঘুষিতে গুরুতর আহত হন হানিফ মিয়া। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে অভিযোগ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Posted ৫:৪৫ পিএম | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya