শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

নবীনগরে নেশার টাকার জন্য মা’কে কুপিয়ে রক্তাক্ত করলো মাদকাসক্ত ছেলে

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১৫ মার্চ ২০২১   সর্বশেষ আপডেট : 1:28 am

নবীনগরে নেশার টাকার জন্য মা’কে কুপিয়ে রক্তাক্ত করলো মাদকাসক্ত ছেলে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর নেশার টাকা না পেয়ে মাকে বটি-দা দিয়ে কুঁপিয়ে জখম করেছে মাদকাসক্ত ছেলে। রবিবার (১৪ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় মাদকাসক্ত ছেলে মাসুদ মিয়া(২৫)কে আটক করেছে পুলিশ। গুরুত্ব আহত সায়েরা বেগম ওই এলাকার মৃত সাদেক মিয়ার স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর জানায়, রোববার বিকেলে মাদকাসক্ত মাসুদ মিয়া তার মা সায়েরা বেগমের কাছে মাদক কেনার জন্য টাকা চায়। মাসুদের মা টাকা দিতে অপারগতা প্রকাশ করায় প্রথমে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুদকে ঘর থেকে বের করে দিতে চাইলে মা সায়েরাকে মারধর শুরু করে। এ সময় ঘরে থাকা একটি বটি-দা দিয়ে মাসুদ তার মাকে এলোপাতাড়ি কুঁপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় সায়েরাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহত সায়েরা বলেন, তার ছেলে মাসুদ মিয়া মাদকের টাকার জন্য প্রতিদিন অত্যাচার করতেন। এ অত্যাচার থেকে বাঁচার জন্য খুব কষ্ট করে মাসুদকে টাকা জোগাড় করে দিতেন। আজকে টাকা দিতে পারেনি বলে প্রথমে ঘরের কাপর-চোপরে আগুন লাগিয়ে দেয়। পরে মাসুদ উত্তেজিত হয়ে বটি-দা দিয়ে কুঁপিয়ে জখম করেন।

এ ঘটনায় স্থানীয় লোকজন মাসুদকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মাসুদকে নবীনগর থানায় নিয়ে আসে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত সায়েরাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ইতিমধ্যে ঘাটক মাসুদকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ১:২৮ এএম | সোমবার, ১৫ মার্চ ২০২১

The Daily Sarod |