শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

নবীনগরে নিখোঁজের একদিন পর ঝোপঝাড়ে মিলল বৃদ্ধের মরদেহ

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 5:28 pm

নবীনগরে নিখোঁজের একদিন পর ঝোপঝাড়ে মিলল বৃদ্ধের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নিখোঁজের একদিন পর ঝোপঝাড়ে মুকুন্দ সাহা (৭৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলের দিকে উপজেলার কাইতলা (দঃ) ইউনিয়নের কাইতলার এলাকার ঝোপঝাড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। মুকুন্দ সাহা ওই ইউনিয়নের বাজারের একজন পুরাতন ব্যবসায়ী।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, প্রবীণ ব্যবসায়ী মুকুন্দ সাহা বুধবার দুপুরের খাবার খেয়ে ব্যবসায়িক পাওয়া আদায় করতে বাড়ি থেকে বের হন। সন্ধ্যার দিকে স্থানীয়রা তাকে হাসান শাহ মাজার এলাকায় দেখতে পায় কিন্তু রাত পাড় হয়ে গেলে তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালেও তার সন্ধান চেয়ে মাইকিং করা হয়। দুপুরের দিকে একটি বাড়ির কাছাকাছি ঝোপঝাড়ে তার মরদেহ পাওয়া যায়।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, বৃদ্ধ মুকুন্দ সাহার মরদেহটি ঝোপঝাড়ে পাওয়া যায়। শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। কিভাবে তিনি মারা গেছেন, তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

Facebook Comments Box

Posted ৫:২৮ পিএম | বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০

The Daily Sarod |