শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

নবীনগরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত

নবীনগর প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 8:40 pm

নবীনগরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সামাজিক দূরত্ব বজায় রেখে পালিত হয়েছে। বুধবার সকালে নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ৫টি কলেজ ও ১১টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রদর্শনী মেলায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল  ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোকাররম হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ইতি বেগম, অধ্যক্ষ হারুনুর রাশিদ শাহ ফকির, প্রধান শিক্ষক কাউসার বেগম, সহকারী শিক্ষক মইনুল হোসেন চৌধুরী প্রমুখ।

এতে স্কুল পর্যায়ে প্রথম স্থান অর্জন করে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় স্থান শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে ভোলাচং উচ্চ বিদ্যালয়। কলেজ পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন ইব্রাহিমপুর সাইয়্যেদ সুফি আজমত উল্লাহ ফাজিল মাদ্রাসা, দ্বিতীয় স্থান নবীনগর মহিলা কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করে তোফায়েল আলী কারিগরি স্কুল এন্ড কলেজ।

Facebook Comments Box

Posted ৮:৪০ পিএম | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০

The Daily Sarod |