শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

নবীনগরে চোখ উপড়ে-জিহ্বা কেটে বৃদ্ধকে হত্যা

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 1:02 am

নবীনগরে চোখ উপড়ে-জিহ্বা কেটে বৃদ্ধকে হত্যা

এবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পূর্ব বিরোধের জেরে মিলন সরদার (৮০) এক ব্যক্তিকে চোখ উপড়ে ও জিহ্বা কেটে হত্যা করা হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামে কান্দাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মিলন ওই এলাকার মৃত তালেব আলীর ছেলে। এই ঘটনায় আহত হয়েছে ১০জন। গত বছর এই ইউনিয়নেই প্রতিপক্ষের পা কেটে উল্লাসের দেশব্যাপী আলোচিত ঘটে ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামে আজইরা গোষ্ঠী ও সরকার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন যাবত নানান বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। তাদের বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাতে গ্রামে একটি মাহফিল চলছিল। সেই মাহফিল থেকে ফিরছিলেন সরকার গোষ্ঠীর মিলন সরদার সহ কয়েকজন। পথিমধ্যে আজইরা গোষ্ঠীর লোকজন হামলা করে মিলন সরদার সহ কয়েকজনকে কুপিয়ে রক্তাক্ত করে। এসময় মিলন সরদারের চোখ উপড়ে ফেলা হয় এবং জিহ্বা কেটে ফেলা হয়। ঘটনাস্থলেই মারা যান মিলন সরদার। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রুহুল আমিন জানান, তুচ্ছ বিষয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে মিলন সরদার নিহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

Posted ১:০২ এএম | মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১

The Daily Sarod |