নবীনগর সংবাদদাতা
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 7:55 pm
ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে গাছের নিচে চাপা পড়ে আনিছ নামের এক নৌ শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের করিম শাহ ঘাট এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। আনিছ বরিশালের স্বরূপকাঠি উপজেলার নান্দুগর গ্রামের আবদুর রহিমের ছেলে।
জানা গেছে, পৌর শহরের করিম শাহ ঘাট এলাকায় বরিশাল থেকে আসা স্থানীয় স’মিল মালিকদের বড় বড় গাছ কার্গো থেকে নামাচ্ছিলেন কয়েকজন শ্রমিক। সে সময় একটি গাছের নীচে চাপা পড়েন আনিছ নামে এক শ্রমিক। পরে আশংকাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Posted ৭:৫৫ পিএম | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya